গ্রামবাসীদের সহযোগিতায় ময়াল সাপ উদ্ধার করল বনদপ্তর। বৃহস্পতিবার পুরুলিয়া জেলার পুঞ্চা থানা অন্তর্গত নির্ভয় পুর গ্রাম থেকে প্রায় আট ফুট লম্বা ও কুড়ি কেজি ওজনের পূর্ণবয়স্ক এই ময়াল সাপ উদ্ধার করে জামবাদ বনদফতরের কর্মীরা। গ্রামবাসীরা জানান গতকাল রাতে গ্রামের অদূরে রাস্তা পার করার সময় গ্রামবাসীরা এই ময়াল সাপ কে দেখতে পেয়ে। তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন তারা। খবর দেয়া হয় বনদপ্তর কে। বৃহস্পতিবার সকালে বনদপ্তর এ কর্মীরা গ্রামে পৌঁছে ময়াল সাপকে উদ্ধার করে বনদপ্তর এ নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ময়াল সাপ টাকা আবারো জঙ্গলে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বনদপ্তর।













