রঘুনাথপুর : কর্মরত অবস্থায় গ্রুপ ডি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া রঘুনাথপুর এম এম স্কুল এ । বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর এম.এম. স্কুলের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত গ্রুপ ডি কর্মীর নাম গোপাল মুর্মু (৪৫)। বাড়ি নিতুড়িয়া থানার রাইবাঁধ এলাকায় ।প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নিজের কর্মস্থল এম এম হাই স্কুলে কাজে যোগ দিয়েছিলেন গোপালবাবু। স্কুল চলাকালীন আচমকাই তিনি অসুস্থ বোধ করেন এবং মুহূর্তের মধ্যে স্কুলের ভেতরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। সহকর্মীরা দেরি না করে দ্রুত তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে । রঘুনাথপুর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here