Site icon পক্ষপাত বাদ নিরপেক্ষ সংবাদ, যে খবর ভাবতে শেখায়

বাঘমুণ্ডিতে মোটরসাইকেল চুরি চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১১টি বাইক।

পুরুলিয়া : বাঘমুণ্ডিতে মোটরসাইকেল চুরি চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১১টি বাইক

বাঘমুণ্ডি থানার পুলিশের অভিযানে মোটরসাইকেল চুরি চক্রের তিন সদস্য গ্রেফতার। ২৮ মে কালিমাটি হাট এলাকায় দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই বাইক ক্রেতা হিসেবে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আদালত তিন অভিযুক্তকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

পরদিন কোটশিলা থানার সহযোগিতায় অভিযান চালিয়ে পুলিশ ১১টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার তদন্ত চলছে এবং আরও চোরাই বাইক উদ্ধারে তৎপরতা জারি রয়েছে।

Exit mobile version