জয়চন্ডী রেল স্টেশন থেকে দিল্লির এক যুবকের ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধারে চাঞ্চল্য,গ্রেফতার যুবক।
দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়ার আদ্রা ডিভিশনের জয়চন্ডী পাহাড় স্টেশনে 18181 আপ টাটা কাটিহার এক্সপ্রেস ট্রেন থেকে এক যুবকের
ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করল আদ্রা আর পি এফ।ধৃত ঐ যুবকের নাম কৃষ্ণা কুমার। তার বাড়ি পূর্ব দিল্লির শাকরপুর এলাকায়।
জানা যায় মঙ্গলবার গভীর রাতে 18181 এক্সপ্রেস ট্রেনটি যখন দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়ার আদ্রা ডিভিশনের জয়চন্ডী রেল স্টেশনে পৌঁছায় তখন আর পি এফের নজরে আসে এক যুবক জয়চন্ডী রেল স্টেশনে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামে।ট্রেন থেকে নামার পর ঐ যুবকটি স্টেশনে ব্যাগটি ফ্লাটফর্মের একপাশে রেখে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছে।আর এতেই আর পি এফ কর্মীদের সন্দেহ হতেই ঐ যুবকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার কথাবার্তায় অসংগতি লক্ষ্য করে আর পি এফ কর্মীরা।তার ব্যাগ খুলে তল্লাশি করতেই আর পি এফ কর্মীদের নজরে পড়ে ব্যাগের জামাকাপড়ের নীচে 6টি প্যাকেটে 7কেজি গাঁজা রাখা রয়েছে।এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে আদ্রা জি আর পিকে হস্তান্তর করলে ধৃতকে তারা রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে।এই বিপুল পরিমাণ মাদক ঐ যুবকটি কোথা থেকে আনছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে আরপিএফ ।তাছাড়া এই চক্রে আরো কেউ জড়িত আছে কি না তা সমস্ত দিকে খতিয়ে দেখার কাজ শুরু করেছে সিপিডিএস আরপিএফ-এর একটি দল এমনটাই বুধবার রাত্রি 7টা নাগাদ জানা যায়।
জয়চন্ডী রেল স্টেশন থেকে দিল্লির এক যুবকের ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধারে চাঞ্চল্য,গ্রেফতার যুবক।
